চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
নিজের মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। ঘটনাটি ব্যাঙ্গালোরের হারালুরর। অভিযোগ, ৪০ বছর বয়সী বাবা নিজের ১৯ বছরের মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ করেছেন। মেয়েটি ধর্ষণের ঘটনাটি সৎ মাকে জানালে, তিনি কোনও সাহায্য করেননি। অপমানে, লজ্জায় মেয়েটি আত্মহত্যা করার চেষ্টা করেন। পরে পুলিশ এসে অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে।
মেয়েটি পুলিশকে জানিয়েছেন, ২৩ জুন রাতে নিজের সর্দি ও কাশির কথা তিনি বাবাকে জানান। এ কথা শুনে বাবা মেয়েটিকে একটি ওষুধ খেতে দেয়। পরদিন সকালে ঘুম থেকে উঠে মেয়েটি দেখে তাঁর পাশে বাবা শুয়ে আছেন। এবং তাঁর ওপর যৌন নির্যাতন চালানো হয়েছে তিনি অনুভব করেন। এই ঘটনা ওই তরুণী সৎ মাকে জানালে তিনি কোনও প্রতিক্রিয়া দেননি। অপমানে, লজ্জায় বাথরুম পরিস্কারের কেমিক্যাল খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তরুণীটি। পরে পুলিশের সহায়তায় তা সম্ভব হয়নি।
পুলিশ সূত্রে খবর, তরুণীটি থানায় এসে পুরো ঘটনা জানান। বাবাকে গ্রেফতার করা না হলে তিনি আত্মহত্যা করার হুমকি দেন। কিন্তু তাঁকে বাধা দেওয়া হয়েছে। অসুস্থ অবস্থায় ওই তরুনীতিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং অভিযোগের ভিত্তিতে তাঁর বাবাকে গ্রেফতার করা হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news