Breaking News
Home / TRENDING / হার্লের বাইকে প্রধান বিচারপতি, ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

হার্লের বাইকে প্রধান বিচারপতি, ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

বাইকের প্রতি তাঁর অগাধ প্রেম। পছন্দসই বাইক পেলে তিনি চালাবেন না এমনটা সচরাচর হয় না। আবার তিনি খুবই ব্যস্ত মানুষ। তাই রোজ রোজ তাঁকে বাইকে ভ্রমণ করতে দেখাও যায় না। কিন্তু হৃতিকের স্টাইলে তাঁর বাইক চালানো দেখে অবাক হয়েছেন অনেকেই। কারণ তিনি অন্য কেউ নন, তিনি দেশের তথা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে। রবিবার বাইকের প্রতি তাঁর ভালোবাসার ছবি দেখল গোটা দেশ। পাশাপাশি তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় দিনভর চলল সমালোচনাও।

রবিবার নাগপুরে রাজভবনের একটি অনুষ্ঠানে যোগ দিতে যান প্রধান বিচারপতি এস এ বোবদে। সেই অনুষ্ঠানেই তিনি বাইকের ওপর চড়াও হন। হার্লে ডেভিডসনের ‘লিমিটেড এডিশন সিভিও ২০২০’ (Limited Edition CVO 2020) বাইক চালিয়ে পরীক্ষা করেন তিনি। কালো রঙের বাইকের মানানসই জিন্সের সঙ্গে কালো শার্ট ও চোখে গুগলস পরে ক্যামেরা বন্দি হন প্রধান বিচারপতি। সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির এই ছবিটিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

তবে প্রধান বিচারপতির এই বাইকে চড়াও নিয়ে বিভিন্ন মহলে উঠছে একাধিক প্রশ্ন। কারণ বাইকটি তাঁর নিজের নয়। এটি নাগপুরের বিজেপি নেতা সোনবা মুসালের ছেলের বাইক। যিনি ২০১৪ সালে শাওন বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে প্রার্থী হয়েছিলেন। এই মূল্যবান বাইকটি তাঁরই ছেলে রোহিত সোনবাজি মুসালের নামে রয়েছে। তাই অনেকে বিদ্রুপের সুরে বিজেপি নেতাদের সঙ্গে প্রধান বিচারপতির সখ্যতার প্রশ্ন তুলেছেন। আবার করোনা পরিস্থিতির মধ্যে বাইকে চড়া অবস্থায় মাস্ক না পরার কারণে দেশের প্রধান বিচারপতির সমালোচনা করেছেন।

তবে এটিই প্রথম নয়, এর আগেও বাইকের প্রতি তাঁর ভালোবাসার কথা একাধিক জানিয়েছেন প্রধান বিচারপতি। সম্প্রতি একটি টিভি চ্যানেলের ইন্টারভিউতেও তিনি বাইক প্রেমের কথা জানান। এমনকি তিনি বাইক রেস করতেও ভালোবাসেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *