Breaking News
Home / TRENDING / বেয়াক্কেলে বিধায়ক ! স্নেহাশিসের দায়িত্বজ্ঞানহীনতায় হুগলির তৃণমূল নেতৃত্ব এখন কোয়ারেনটিনে

বেয়াক্কেলে বিধায়ক ! স্নেহাশিসের দায়িত্বজ্ঞানহীনতায় হুগলির তৃণমূল নেতৃত্ব এখন কোয়ারেনটিনে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

জাঙ্গিপাড়ার তৃণমূল (TMC) বিধায়ক স্নেহাশিস চক্রবর্তীর পরিবারে করোনার উপসর্গ দেখা দিয়েছিল সপ্তাহ খানেক আগে। স্নেহাশিস সহ পরিবারের সকলের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। পরীক্ষা করতে দেওয়া হয়েছিল এ মাসের ১৫ তারিখ, রিপোর্ট আসে গতকাল অর্থাৎ ২১ শে জুুলাই। রিপোর্টে পরিষ্কার উল্লেখ আছে বিধায়ক সহ বাড়ির প্রত্যেকে করোনা পজিটিভ। এই পর্যন্ত তো ঠিকই ছিল, গোল বাধল গত কাল ২১ শে জুলাইয়ের ভার্চুয়াল সভায় অংশ গ্রহন করেন জাঙ্গীপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী। সভা চলাকালীন তাঁর হাতে করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণের রিপোর্ট পৌছে যাক বা না যাক, তাঁর যখন করোনার মত উপসর্গ রয়েছে, তিনি নমুনা পরীক্ষা করতেও পাঠিয়েছেন, সেই অবস্থায় কোন আক্কেলে তিনি সভায় যোগ দিলেন! উঠছে সেই প্রশ্ন। যার ফলে হুগলি জেলা নেতৃত্বের প্রায় সকলেই এখন কোয়ারেনটিনে।

কারন সেই সভায় উপস্থিত ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, জেলা সভাপতি দিলীপ যাদব, জেলা যুব সভাপতি শান্তনু বন্দ্যোপাধ্যায়, চন্ডীতলার বিধায়ক স্বাতী খন্দকার, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় প্রমুখ।বিধায়ক আক্রান্তের খবরে প্রত্যেকেই এখন হোম কোয়ারেন্টিনে আছেন বলে জানা গিয়েছে। কানাইপুর পঞ্চায়েত থেকে তাঁর বাড়ি ও এলাকায় স্যানিটাইজ করা হবে বলে জানান পঞ্চায়েত প্রধান।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *