Breaking News
Home / TRENDING / গোপালপুর তটে আছড়ে পড়ল ‘তিতলি’, বইছে ১৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া

গোপালপুর তটে আছড়ে পড়ল ‘তিতলি’, বইছে ১৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া

ওয়েব ডেস্ক:
আজ সকালে ওড়িশার গোপালপুরে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় তিতলি। এর জেরে পুরী সহ ওড়িশার ৫টি জেলায় প্রবল বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বওয়া শুরু হয়। গোপালপুরে ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় ১৪৫ কিমি। আবহাওয়াবিদদের মতে, এবছর বঙ্গোপসাগরে তৈরি হওয়া সবথেকে শক্তিশালী ঝড়ের মধ্যে অন্যতম ‘তিতলি’। ঘূর্ণিঝড়ের মোকাবিলায় কেন্দ্রের তরফে ১ হাজার এনডিআরএফ জওয়ান ওড়িশায় মোতায়েন করা হয়েছে। ঝড়ের জেরে পিছিয়ে দেওয়া হয়েছে কলেজের ছাত্র সংসদের নির্বাচন। আগামি দুদিন ওড়িশার সমস্ত স্কুল কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। ঘূর্ণিঝড় তিতলির জেরে ইস্ট কোস্ট রেলের হাওড়া-চেন্নাই লাইনে রেল চলাচল বন্ধ রাখা হয়েছে, বাতিল হয়েছে বহু ট্রেন। ভুবনেশ্বর বিমানবন্দরেও বিমানের ওঠা নামা বন্ধ রয়েছে। বাতিল হয়েছে ৫টি বিমান। ঘূর্ণিঝড় তিতলির জেরে বৃষ্টি শুরু হয়েছে এ রাজ্যের বেশ কয়েকটি জেলায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *