ওয়েব ডেক্স :
মৃত্যু হয়েছে জইশ-ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠীর প্রধান মাসুদ আজহারের। পাকিস্তানের সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই খবর। তবে সরকারিভাবে পাকিস্তানের তরফে সেকথা ঘোষণা কর হয়নি। তাদের দাবি, কিডনির সমস্যা নিয়ে সেনা হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।
২০০০ সালে জইশ-ই-মহম্মদ গঠনের আগে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাওয়াল পুরের বাসিন্দা ছিল আজহার।
১৯৯৯ সালে এনডিএ সরকারের আমলে ভারতীয় বিমান আইসি-৮১৪ হাইজ্যাকের মাধ্যমে ভারত থেকে মুক্ত পায় আজহার। এরপর ২০০১ সালে সংসদে জঙ্গি হামলার প্রধান মাথা ছিলেন তিনি। এছাড়া জম্মু ও কাশ্মীর বিধানসভায় আত্মঘাতী হামলা, পাঠানকোটে ভারতীয় বায়ুসেনার ঘাঁটিতে হামলার ঘটনায় বারবার তার নাম সামনে এসেছে। সম্প্রতি পুলওয়ামায় জঙ্গি হামলার পিছনে তাঁর হাত ছিল।
আজ পাকিস্তানের সোশ্যাল মিডিয়ায় খবরে ভরে যায় যে, আজহারের মৃত্যু হয়েছে। কিন্তু সরকারি সূত্রে এখনও পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। পুলওয়ামাতে ৪০ জন জওয়ান মারা যাওয়ার পর, গতসপ্তাহে ভারতীয় বায়ুসেনার প্রধান লক্ষ্য ছিল, জইশের বালাকোট ক্যাম্প। যেখানে থেকে বিভিন্ন ধরনের হামলার প্রশিক্ষণ দেওয়া হত আজহারের নেতৃত্বে।
সিএনএন-এর সাক্ষাৎকারে পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মহম্মদ কুরেশি আগেই স্বীকার করেছিলেন যে জইশ প্রধান পাকিস্তানের মধ্যে রয়েছে এবং তিনি খুবই অসুস্থ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news