ওয়েব ডেস্ক
বৃহস্পতিবার ভোরে গুরগাঁওয়ের উল্লাবাস গ্রামে একটি চারতলা নির্মীয়মান বাড়ি ধসে পড়ে। বাড়ির তলায় অন্তত ৮ জন চাপা পড়ে রয়েছে বলে জানা গিয়েছে। এরা সকলেই শ্রমিক বলে জানা গিয়েছে। গুরগাঁওয়ের আইটি হাব ‘সাইবার সিটি’ থেকে মাত্র ৫ কিমি দূরে উল্লাবাসে গত কয়েক মাস আগে বাড়িটির নির্মাণ শুরু হয়েছিল। নির্মীয়মান বহুতলটি ভেঙে পড়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের বাড়িও। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে গুরুগ্রাম, দ্বারকা ও গাজিয়াবাদের এনডিআরএফ দল। আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। ঘন কুয়াশার জেরে প্রথম দিকে উদ্ধার কাজ ব্যহত হলেও, কুয়াশা সরতেই জোর কদমে উদ্ধার কাজ শুরু করা হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news