Breaking News
Home / TRENDING / মেট্রোয় ব্যবহার করা যাবে লঙ্কাগুঁড়ো, মহিলাদের আত্মরক্ষার্থে নয়া ফরমান

মেট্রোয় ব্যবহার করা যাবে লঙ্কাগুঁড়ো, মহিলাদের আত্মরক্ষার্থে নয়া ফরমান

নিজস্ব প্রতিবেদন:

মেট্রো রেলের মধ্যে মহিলা যাত্রীদের লঙ্কার গুঁড়ো ব্যবহার করার অনুমতি দিল হায়দরাবাদ মেট্রো রেল লিমিটেড (এইচএমআরএল)। বুধবার এই নির্দেশ নিরাপত্তা কর্মীদের জানিয়ে দিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। মহিলাদের সুরক্ষার জন্য বিশেষ বন্দোবস্ত শুরু করেছে নাগপুর পুলিশ। রাত্রি ৯টা থেকে সকাল ৫টা পর্যন্ত বিনামূল্যে মহিলাদের যাতায়াতের ব্যবস্থা করবে।

এইচএমআরএল নির্দেশক এনবিএস রেড্ডি বলেন, আমরা মেট্রো রেলের মধ্যে মেয়েদের সুরক্ষার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছি। মহিলারা নিজেদের আত্মরক্ষার্থে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারবে। এর আগে বেঙ্গালুরু মেট্রো স্টেশনে মহিলা যাত্রীদের লঙ্কা গুঁড়ো ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল।

নাগপুরের পুলিশ কমিশনার ভূষণ কুমার উপাধ্যায় বলেন, মহিলাদের সুরক্ষার জন্য নির্জন এলাকায় রাত্রি ৯টা থেকে সকাল ৫টা পর্যন্ত যাতায়াতের জন্য পুলিশের একটি দল সাহায্য করবে। দরকার পড়লে মহিলা পুলিশ কর্মীর সাহায্যও নিতে পারেন।

হায়দরাবাদে ২৭ নভেম্বর ২৬ বছর বয়সী পশু চিকিৎসককে ধর্ষণ ও আগুনে পুড়িয়ে মারা হয়। এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার প্রতিবাদে গোটা দেশ জুড়ে শুরু হয়েছে বিক্ষোভ। দোষীদের শাস্তির দাবিতে চলছে আন্দোলন। এই পরিস্থিতিতে মহিলাদের সুরক্ষা নিয়ে বিশেষ ব্যবস্থা শুরু করেছে প্রশাসন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *