Breaking News
Home / TRENDING / গালওয়ানে নিহত জওয়ানদের শেষকৃত্যের খবরও গোপন করেছে চিনা সরকার

গালওয়ানে নিহত জওয়ানদের শেষকৃত্যের খবরও গোপন করেছে চিনা সরকার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

গালওয়ান উপত্যকায় নিহত জওয়ানদের নাম প্রকাশ করেনি চিন। এমনকি ওই জওয়ানদের পরিবারকে মৃতদেহ সৎকার করতেও দেয়নি শি জিনফিংয়ের সরকার। ফলে দেশের মানুষ কমিউনিস্ট পার্টির ওপর রুষ্ট হয়েছেন। এমনটাই মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্টে বলা হয়েছে। 

১৫ জুন পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনাই ২০ জন ভারতীয় জওয়ান নিহত হন। চিনেরও অনেক জওয়ান হতাহত হয়েছে। কিন্তু তা স্বীকার করেনি বেজিং। আমেরিকার গোয়েন্দা সূত্র জানাচ্ছে, ওই সংঘর্ষে চিনের ৩৫ জন জওয়ান নিহত হয়েছেন। নিহত জওয়ানদের লোক চক্ষুর আড়ালে কবর দিয়েছে চিনা সরকার। এর ফলে ওই সৈনিকদের পরিবার শি জিনফিংয়ের সরকারের ওপর ক্রুদ্ধ হয়েছেন মূলত দুটি কারণে। প্রথমত, চিনা সরকার সৈন্যদের মৃত্যুর খবর স্বীকার করেনি। দ্বিতীয়ত, জওয়ানদের শেষকৃত্যে পরিবারগুলিকে কোনও খবর দেয়নি। 

মার্কিন গোয়েন্দা সূত্রের মতে, এর পিছনে চিনের গভীর অভিসন্ধি কাজ করছে। তবে সৈন্যদের মৃত্যুর খবর চেপে যাওয়া চিনের মস্ত বড় একটা ভুল। তাই একবিংশ শতাব্দীতে এসে চিনের এই মনোভাব মেনে নেওয়া যায় না বলে স্পষ্ট ভাষায় জানিয়েছে আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মতে চিনের লুন্ঠনরাজ দৃষ্টিভঙ্গি চলবে না। দক্ষিণ চিন সাগরে বেজিংয়ের একাধিপত্যরাজ চলতে দেবে না আমেরিকা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *