Breaking News
Home / TRENDING / ৮ লক্ষ কর্মদিবস তৈরি করবে ভারতীয় রেল

৮ লক্ষ কর্মদিবস তৈরি করবে ভারতীয় রেল

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

৮ লক্ষ কর্মদিবস তৈরি করতে চলেছে ভারতীয় রেল। আজ রেলমন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই বছর অক্টোবর মাসের মধ্যে ৬টি রাজ্যে রেলের বিভিন্ন প্রকল্পে কাজ করার জন্য ৮ লক্ষ কর্মদিবস তৈরি করা হবে।

প্রাথমিকভাবে ‘গরিব কল্যাণ রোজগার যোজনা’ প্রকল্পের আওতায় থাকা পরিযায়ী শ্রমিকদের কাজের সুযোগ দেওয়া হবে। এ প্রসঙ্গে রেলমন্ত্রী পীযূষ গোয়েল বলেন, ” ৩১ অক্টোবর পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘গরিব কল্যাণ রোজগার যোজনা’য় নথিভুক্ত পরিযায়ী শ্রমিকরা কাজের সুযোগ পাবেন। এই প্রকল্পে ৬টি রাজ্যের ১১৬টি জেলার পরিযায়ীদের জন্য ৮ লক্ষ কর্মদিবস তৈরি করা হয়েছে। কিছু জেলায় পরিযায়ী শ্রমিকরা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে।”

‘গরিব কল্যাণ রোজগার যোজনা’ প্রকল্পটি হল ভারত সরকারের গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প। ২০ জুন এই প্রকল্পটির সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পটির উদ্দেশ্য কোভিড-১৯ অতিমারী পরিস্থিতিতে আগামী ৪ মাস কাজ হারানো পরিযায়ী শ্রমিকদের নিজেদের বাসস্থান অঞ্চলে কাজের সুযোগ তৈরি করে দেওয়া।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *