Breaking News
Home / TRENDING / উত্তরে হালকা, দক্ষিণের জেলাগুলিত মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

উত্তরে হালকা, দক্ষিণের জেলাগুলিত মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

নিজস্ব সংবাদদাতা:

মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গ থেকে সরে গিয়েছে। উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির পরিমাণও কমেছে। মৌসুমী অক্ষরেখা অমৃতসর, চন্ডিগড়, জামশেদপুরের পর দীঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। বঙ্গোপসাগর ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর রয়েছে ঘূর্ণাবর্ত। আদ্রতাজনিত অস্বস্তির  সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ কলকাতায় থাকবে আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। গতকাল সকালে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ৩৩.৯ ডিগ্রি ও ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বোচ্চ ৯২ শতাংশ। 

আজ উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং সহ পাঁচ জেলায় শুক্রবার পর্যন্ত দু-এক পশলা বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। কোচবিহার ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সপ্তাহান্তে। 

দক্ষিণবঙ্গে আজ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিমের জেলাগুলিতে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া জেলায় দু এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাসহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি দু-এক পশলা বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *