ওয়েব ডেস্কঃ
কাশ্মীর নিয়ে ভারতের পাশে দাঁড়াল অন্যতম শক্তিধর রাষ্ট্র রাশিয়া। শনিবার রাশিয়ার বিদেশমন্ত্রক থেকে এক বিবৃতিতে জানানো হয়, কাশ্মীরে যে ভাগাভাগি হয়েছে, তা ভারতের সংবিধান অনুযায়ী হয়েছে। এনিয়ে দু’পক্ষের মধ্যে কোনো অশান্তি হবে না আশা করি।
রাশিয়া আরও জানিয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হোক চায় রাশিয়া। সিমলা চুক্তির উপরে ভিত্তি করেই দু’দেশের মধ্যে যে সমস্যা রয়েছে তা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া হবে বলে আশা করি।
উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ তুলে নেওয়া এবং রাজ্যকে দুই ভাগে ভাগ করে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল করেছে ভারত। এনিয়ে পাকিস্তান রুষ্ট হয়। ভারতের এই পদক্ষেপের বিরুদ্ধে দুনিয়ার বিভিন্ন দেশের কাছে সাহায্যের জন্য যায় তারা। কিন্তু কোনও দেশই সেভাবে তাঁদেরকে পাত্তা দেয়নি। এমনকি পাকিস্তানের বন্ধু হিসেবে পরিচিত চীনও তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news