Breaking News
Home / TRENDING / গাড়িতে বসেই ব্রিগেডের জনসভা দেখলেন বুদ্ধদেব ভট্টাচার্য

গাড়িতে বসেই ব্রিগেডের জনসভা দেখলেন বুদ্ধদেব ভট্টাচার্য

নীল বণিক

নাকে অক্সিজেনের নল নিয়েই ব্রিগেডে হাজির হলেন বুদ্ধদেব ভটাচার্য। দুপুর ১. ২০ নাগাদ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভটাচার্য ব্রিগেডের সভায় হাজির হন। তবে শরীর ভালো না থাকায় ব্রিগেডের উচু মঞ্চে ওঠেন নি তিনি। প্রায় ১ ঘন্টার কাছাকাছি নিজের দুধসাদা অ্যাম্বাস্যাডরেই বসে ছিলেন। এমনকি বক্তৃতাও দিতে পারেন নি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। গাড়ির কালো কাঁচের ভিতর থেকেই শুধু ব্রিগেডের জনসমাবেশকে দেখলেন। যদিও দলের সব নেতাই ব্রিগেডে বুদ্ধদেব ভটাচার্যর সঙ্গে কথা বলে যান। সাধারন জনতাও প্রাক্তন মুখ্যমন্ত্রীর এক ঝলক দর্শন পেতে উৎসাহী ছিলেন।কিন্তুু কলকাতা পুলিশ সাধারন মানুষকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ির সামনে আসতে দেয়নি। প্রায় ঘন্টা খানিকের বেশি ব্রিগেডে থাকার পর চিকিৎসকদের পরামর্শে নিজের বাড়ি চলে যান বুদ্ধদেব ভট্টাচার্য।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *