নিজস্ব সংবাদদাতা
দিল্লির তিলক বিহার পুলিশ স্টেশনের ভিতরেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল এক কিশোরী। পুলিশ জানিয়েছে শনিবার রাত ২টো নাগাদ পুলিশ স্টেশনে এসে ওই কিশোরী জানায় সে বাড়িতে থাকতে চায় না। পুলিশ ওই কিশোরীর মাকে ডেকে পাঠায়। কিশোরীর মায়ের অভিযোগ, প্রতিবেশী জোর করে তাদের ছেলের সঙ্গে ওই কিশোরীর বিয়ে দিতে চাইছে। মেয়ে নাবালিকা হওয়ায় তিনি বিয়েতে আপত্তি জানান । এরপর ঘটনা মিটমাট করতে কিশোরীর প্রতিবেশীকেও থানায় ডেকে পাঠানো হয়। মেয়েটি তার মায়ের কাছে থাকতে না চাইলে তাকে নারী নিকেতনে রাখা হবে বলে সিদ্ধান্ত হয়। এরপরই ওই কিশোরী সবার অলক্ষ্যে থানার একটি কামরায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এই ঘটনায় পুলিশের তরফে কোনও গাফিলতি হয়েছে কিনা জানতে তদন্ত শুরু হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news