Breaking News
Home / TRENDING / বিলুপ্ত প্রায় প্রজাতির ব্লু হোয়েল শিকার আইসল্যান্ডে, বিশ্বজুড়ে নিন্দা

বিলুপ্ত প্রায় প্রজাতির ব্লু হোয়েল শিকার আইসল্যান্ডে, বিশ্বজুড়ে নিন্দা

নিজস্ব সংবাদদাতা
একটি আইসল্যান্ডিক সংস্থার বিরুদ্ধে বিলুপ্তপ্রায় প্রজাতির ‘ব্লু হোয়েল’ মারার অভিযোগ উঠেছে। ৮ জুলাই ওই ব্লু হোয়েলটিকে হারপুন দিয়ে মারা হয়। এরপর ওই মৃত হোয়েলের ওপর দাঁড়িয়ে ছবিও তোলে শিকারিরা। এই ছবি বিশ্ব জুড়ে সামুদ্রিক প্রাণী সংরক্ষণকারীদের মধ্যে আলোড়ন ফেলেছে। বিশ্বজুড়ে ব্লু হোয়েল সংরক্ষণের প্রচারের জেরে গত ৫০ বছরে কোনও ব্লু হোয়েল শিকারির হাতে মারা পড়েনি। অভিযুক্ত ক্রিস্টান লফ্টসন সংস্থার তরফে জানানো হয়েছে হোয়েলটি বিলুপ্তপ্রায় প্রজাতির বলে মনে হয়নি তাদের । তারা এটিকে ফিন হোয়েল বলেই শিকার করে। জেনেটিক স্যাম্পেলিং করে পরীক্ষা করলেও তাই প্রমাণ হবে বলে সংস্থার দাবি। তবে সামুদ্রিক প্রাণী বিশেষজ্ঞদের দাবি একজন অভিজ্ঞ হোয়েল শিকারি কখনও দুই প্রজাতির মধ্যে ভুল করতে পারেন না। এটি ইচ্ছাকৃত ঘটনা। প্রসঙ্গত. ১৯৮৬ সালে বিশ্বজুড়ে বিলুপ্তপ্রায় প্রজাতির ব্লু হোয়েলের শিকার নিষিদ্ধ করে ইন্টারন্যাশনাল হোয়েলিং কমিশন। তারপর এটিই প্রথম ব্লু হোয়েল শিকারের ঘটনা ঘটল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *