নিজস্ব সংবাদদাতাঃ
তিনজনকে জীবন দিচ্ছে ব্রেনডেথ-এ মৃত মল্লিকা। শিলিগুড়ির বাসিন্দা ১৫ বছরের মল্লিকা মজুমদারের ব্রেন ডেথ হয়েছিল ১৩ আগস্ট। মল্লিকার বাবা মানিক মজুমদারকে এসএসকেএমের চিকিৎসকেরা বেশ কয়েকবার অঙ্গদানের কথা বলেন৷ অবশেষে মেয়ের অঙ্গদান করার সিদ্ধান্ত নেয় মল্লিকার পরিবার৷
সেই সূত্রে শুক্রবার রাত ১১ টা নাগাদ চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতাল থেকে শহরের এক বেসরকারি হাসপাতালে আনা হয় অজয় রমাকান্ত নায়েককে। ৪৫ বছরের হায়দরাবাদের বাসিন্দা অজয়কে লিভার প্রতিস্থাপনের উদ্দেশ্যে নিয়ে আসা হয়৷
শনিবার ভোর ৪টে ৪৭ মিনিটে প্রশাসনের সাহায্যে এসএসকেএম হাসপাতাল থেকে গ্রিন করিডোরে মল্লিকার লিভার বাইপাসের ওই বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়৷ তার পরেই অজয়ের অঙ্গ প্রতিস্থাপন শুরু করেন চিকিৎসকেরা৷
পাশাপাশি এসএসকেএম হাসপাতালে খড়দার বাসিন্দা মৌমিতা চক্রবর্তী এবং সোদপুরের বাসিন্দা সঞ্জীব দাসের কিডনি প্রতিস্থাপন অস্ত্রোপ্রচার শুরু করেন চিকিৎসকেরা৷ তাদের মেয়ের অঙ্গদানের মাধ্যমে এই তিন জন নতুন জীবন পাবে ভেবে খুশি মল্লিকার পরিবার।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news