প্রসেনজিৎ মাহাতো
বিরাট–বাহিনীর ফিটনেস নিয়ে অনেক কথাই লেখা হয়। কিন্তু সুনীল গাভাসকার বিরাটের দলের ফিটনেসকে সবচেয়ে বেশি নম্বর দিতে চান না। তাঁর মতে, ১৯৮৫–র বেনসন অ্যান্ড হেজেস কাপ জয়ী ভারতীয় দলকে সবচেয়ে বেশি ফিট মনে করেন! কেন? গাভাসকারের যুক্তি, ‘কথাটা শুনে, লোকের যতই অবাক লাগুক, সত্যিই আমরা বেশি ফিট ছিলাম। কারণ, শেষ পর্যন্ত টিকে ছিলাম সবাই। শুনে রাখুন, আমাদের সময় জল খাওয়ার এত বিরতি পাওয়া যেত না। এখন তো ডিআরএস নিলেও দলের দ্বাদশ ব্যক্তি জল নিয়ে মাঠে ঢুকে পড়ে! আমাদের সময় রিজার্ভ ফিল্ডারও মাঠের ধারে থাকত না। যে কিনা ওভার শেষ হলেই সাইড লাইনে বোলারের হাতে জল তুলে দেবে।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news