Breaking News
Home / TRENDING / ইস্টবেঙ্গলে নতুন দুই

ইস্টবেঙ্গলে নতুন দুই

প্রসেনজিৎ মাহাতো

খবরটা আগে থেকেই ছিল। তাতেই সিলমোহর পড়ল। মোহনবাগান ছেড়ে এবার নতুন মরশুমে ইস্টবেঙ্গলে গেলেন পিন্টু মাহাতো ও অভিষেক আম্বেকর। বৃহস্পতিবার কোয়েস ইস্টবেঙ্গল কর্তারা জানিয়েছেন, উইঙ্গার পিন্টু ও সাইডব্যাক অভিষেক লাল–‌হলুদের চুক্তিপত্রে সই করে দিয়েছেন। পিন্টুর সঙ্গে ৩ ও অভিষেকের সঙ্গে ২ বছরের চুক্তি হয়েছে। কথাবার্তা আগেই হয়ে গিয়েছিল ইস্টবেঙ্গলের সঙ্গে দুই ফুটবলারের, কিন্তু ৩১ মে মরশুম শেষ না হওয়া পর্যন্ত তাঁদের লাল–‌হলুদে আসার খবরটা প্রকাশ করা হয়নি। তাছাড়া মোহনবাগান থেকে বকেয়া মাইনে পাওয়ার ব্যাপার ছিল দুই ফুটবলারের। গত মরশুমে পিন্টুর শুরুটা ভাল হয়েছিল। কলকাতা লিগের ডার্বিতে গোল করে হইচই ফেলে দেন। তবে পরবর্তী সময়ে চোটের জন্য আই লিগের বেশি সময় মাঠের বাইরে কাটাতে হয় তাঁকে। এখন ফিট। আত্মবিশ্বাসী পিন্টুর প্রতিক্রিয়া, ৩ বছর মোহনবাগানে ভাল সময় কাটিয়েছি। এবার ইস্টবেঙ্গলে। নতুন জার্সিতে, নতুন কোচের তত্ত্বাবধানে সতীর্থদের পাশে থেকে সেরা দিতে মুখিয়ে থাকব। লাল–‌হলুদ সমর্থকদের খুশি করতে চেষ্টা করব। এদিকে, সদ্য খেলা ছাড়া মেহতাব হোসেনকে টিডি হওয়ার প্রস্তাব দিয়েছে সাদার্ন সমিতি।‌‌

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *