Breaking News
Home / TRENDING / ১২ ঘন্টার বনধে স্তব্ধ পুরুলিয়া, বাইক মিছিল বিজেপির

১২ ঘন্টার বনধে স্তব্ধ পুরুলিয়া, বাইক মিছিল বিজেপির

নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া:

দলীয় কর্মীর অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে বিজেপির ডাকা ১২ ঘন্টার বনধে পুরুলিয়ায় ব্যাপক সাড়া পড়েছে। শনিবার থেকেই পুরুলিয়া শহর,বলরামপুর ব্লক সদর এবং ডাভা গ্রাম কার্যত পুলিশের দখলে চলে যায়। এদিন অপ্রতিকর ঘটনা এড়াতে প্রচুর পুলিশ মোতায়েন ছিল। রাস্তায় রাস্তায় চলে পুলিশের টহলদারি ভ্যান। এদিকে, বনধ সফল করতে পুরুলিয়ার রাস্তায় বাইক মিছিল করে বিজেপি। বনধের বিরোধিতায় তৃণমূলের পক্ষ থেকে মানবাজারে দোকান পাট খোলার জন্য একটা প্রয়াস চালানো হলেও তা ফলপ্রসূ হয়নি। বেসরকারি বাস পথে নামে নি। রাস্তায় পথচারীর সংখ্যাও ছিল কম। ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রী সংখ্যা অন্যদিনের তুলনায় কম ছিল। রবিবার ডাভা গ্রামে মৃতদেহ তোলাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে খন্ড যুদ্ধের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর নাম শরত্‍ সিং সর্দার। বাড়ি বলরামপুর থানারই দলদাঁড়ি গ্রামে। এদিন তাঁকে জেলা আদালতে হাজির করা হয়। তিনি ছাড়াও আরও এক জনের নামে এবং অন্যান্য ৫০০ জনের বিরুদ্ধে পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশের উপর হামলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বলরামপুর থানায় অভিযোগ করে মামলা করেছে পুলিশ ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *