ওয়েব ডেস্কঃ
পশু চিকিৎসক প্রিয়াঙ্কা রেড্ডি খুনের ঘটনায়, তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানালেন তেলেঙ্গানার স্বরাষ্ট্রমন্ত্রী মহম্মদ মামুদ আলী ও শিক্ষামন্ত্রী সবিতা ইন্দিরা রেড্ডি। পাশপাশি তাঁরা এই ঘটনার জন্য প্রিয়াঙ্কাকেই দায়ী করলেন।
তেলেঙ্গানার স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, দুর্ঘটনাটি ঘটার আগে প্রিয়াঙ্কা তাঁর বোনকে ফোনকে করেছিল। কিন্তু ওই সময় তিনি যদি ১০০ ডায়াল করে পুলিশকে ফোন এই দুর্ঘটনাটি হয়তো এড়ানো যেত। একই সঙ্গে তিনি বলেন, তেলেঙ্গানার ক্রাইম পুলিশ সর্বদা সতর্ক রয়েছে। প্রিয়াঙ্কা একজন শিক্ষিত মহিলা, তাঁর সবার প্রথম উচিত ছিল প্রথমে ১০০ নম্বরে ডায়াল করা। আমরা প্রতিটি নাগরিককে বিশেষ করে মহিলাদের বিপদে পড়লে ১০০ নম্বর ডায়াল করার ব্যাপারে বারবার বলে আসছি।
পাশাপাশি শিক্ষামন্ত্রী সবিতা ইন্দিরা রেড্ডি বলেন, তাঁর বোনকে ফোন করার পরেও, যদি তিনি পুলিশকে ফোন করতেন, তাহলে হয়তো তিনি বেঁচে যেতেন। আমি বলব প্রতিটি মহিলার মোবাইলে পুলিশের নম্বর সেভ করে রাখা উচিত। তবে দুই মন্ত্রীর এই যুক্তিকে অনেকেই মেনে নিতে রাজি হয়নি। স্থানীয় বাসিন্দাদের মতে, মন্ত্রী এই যুক্তি দিয়ে ঠিক কথা বলেননি। বিপদের সময় সবাই সব কাজ ঠিক মতো করতে পারেনা। নিজেদের দায় এড়িয়ে যাওয়ার জন্যই তাঁরা একথা বলছেন। এই ঘটনার জন্য এলাকাবাসী পুলিশকেই দায়ী করেছে।
মামুদ আলীর এই মন্তব্যের পরে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে। পরে অবশ্য মন্ত্রী এটাকে ভুল ব্যাখ্যা করা হচ্ছে বলে যুক্তি দেন। তিনি বলেন, আমি শুধু বলতে চেয়েছিলাম বিপদের সময় পুলিশকে ফোন করা উচিত।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news