ব্রজ বন্দ্যোপাধ্যায়:
এক কিশোরীকে বেশ কিছুদিন ধরে শারীরিক নির্যাতন চালানোর অভিযোগ উঠল ৪ জনের বিরুদ্ধে। পরিবার তরফ থেকে দাবি করা হয়েছে, ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ওই কিশোরীকে খাবারের লোভ দেখিয়ে ডাকত ওই ৪ যুবক। তারপর তারা শারীরিকভাবে হেনস্থা করত কিশোরীটিকে। এই ঘটনাটি ঘটেছে সালানপুর থানার খুদিকা এলাকায়।
গ্রামবাসীরা এই খবর জানতে পেরে, অভিযুক্ত ওই চার ব্যক্তিকে কান ধরে উঠ-বোস করিয়ে পুলিশের হাতে তুলে দেয়। ৪ অভিযুক্তকে গ্রেপ্তার করে সালানপুর থানার পুলিশ। বর্তমানে ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে আসানসোল জেলা হাসপাতালে। গোটা ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
ওই কিশোরীর বাবা জানিয়েছেন, খাবার জিনিসের লোভ দেখিয়ে মেয়েকে ডাকা হত। এর পরেই বিভিন্ন ভাবে তাঁর উপর শারীরিক নির্যাতন চালায় অভিযুক্তরা। বিষয়টি গত প্রায় এক দুমাস ধরে ঘটে আসছে। কিন্তু শুক্রবার মেয়েটি ঘটনার কথা বাড়িতে জানানোর পর পরিবারের লোক গ্রামের মানুষকেও বিষয়টি জানায়। এরপরই প্রকাশ্যে আসে এই ঘটনা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শালানপুর থানার পুলিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news