Breaking News
Home / TRENDING / কৃষ্ণনগরে নিজের স্ত্রীর গলার নলি কাটার চেষ্টা করল স্বামী

কৃষ্ণনগরে নিজের স্ত্রীর গলার নলি কাটার চেষ্টা করল স্বামী

নিজস্ব সংবাদদাতা:

 

নিজের স্ত্রীকে গলার নলি কেটে খুনের চেষ্টা করায় গ্রেফতার স্বামী। ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার চাঁদমারি এলাকায়। 

 

সূত্রের খবর, কৃষ্ণনগর কোতোয়ালি থানার চাঁদমারির বাসিন্দা দিলিপ শর্মা, তাঁর মেয়ে সুস্মিতা শর্মা কয়েক বছর আগে বিয়ে হয় কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা অভিজিৎ সাহার সাথে। প্রশাসনিক সূত্রে খবর, বেশ কিছুদিন ধরে অভিজিৎ এবং সুস্মিতার মধ্যে একাধিক বিষয়ে মনোমালিন্য হচ্ছিল। একাধিক বিষয়ে তাঁদের মধ্যে মাঝেমধ্যেই ঝগড়া হতো বলে অভিযোগ। শুক্রবার রাতে রথ দেখার নাম করে অভিজিৎ তার স্ত্রী সুস্মিতাকে ডেকে নিয়ে আসে। সাইকেলে করে থাকে ঘুরপথে একটি নির্জন রাস্তায় নিয়ে যায়। সেখানেই তার স্ত্রীর গলা নলি কেটে খুনের চেষ্টা করে। চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয় কয়েকজন তাঁর বাড়িতে খবর দিলে, তাঁর বাবা ছুটে এসে ঘটনাস্থল থেকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন সুস্মিতা। যদিও গোটা ঘটনা প্রথমে অস্বীকার করে জামাই অভিজিৎ সাহা। তিনি বলেন, হঠাৎ সামনে একজন এসে দাঁড়ায় এবং তাঁর স্ত্রীকে ছুরি দিয়ে গলার নলি কেটে দেয়। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ এসে সুস্মিতাকে জিজ্ঞাসাবাদ করার পরে জামাই অভিজিৎ সাহাকে গ্রেফতার করে পুলিশ। তবে ঠিক কি কারণে সুস্মিতাকে খুন করতে চেয়েছিল তা জিজ্ঞাসাবাদ করে দেখছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *