নিজস্ব সংবাদদাতা, আরামবাগ :
খানাকুলের কুলাট গ্রামে ভূমিকম্পে ভেঙে পড়ল তিনটি কাঁচা বাড়ি, ছটি বাড়িতে ফাটল ধরেছে।এই ঘটনায় আতঙ্কে এলাকাবাসী। বিশেষজ্ঞরা জানিয়েছেন, মঙ্গলবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল হুগলির খানাকুলের সুদিনে কম্পন রিখটার স্কেলে ছিল প্রায় তিন।
জানা গিয়েছে সোমবার সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ হঠাৎই বিকট শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। তারপরেই হুড়মুড় করে ভেঙে পড়ে ওই বাড়িগুলি। আওয়াজ শুনে স্থানীয় মানুষজন ছুটে আসে ঘটনাস্থলে। এই বর্ষায় বাড়িঘর ভেঙে যাওয়ায় তাঁরা দিশেহারা।
মঙ্গলবার ঘটনা ঘটার পরেই খানাকুল ব্লক প্রশাসনের তরফে তাদের শুকনো খাবার পাঠানো হয়। একমাত্র আশ্রয় ভেঙে পড়ায় প্রশাসনের কাছে থাকার মতো আশ্রয়ের আবেদন করেছেন গ্রামবাসীরা। মুখ্যমন্ত্রী কাছেও আবেদন জানিয়েছেন। এদিকে খানাকুল ১ ব্লকের ভিডিও অমর বিশ্বাস জানান, সরকারিভাবে সমস্ত সুযোগ-সুবিধা তাদের দেওয়া হবে। বিষয়টি প্রশাসনের নজরে রয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news