নিজস্ব সংবাদদাতা
মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন্দ্র সিংহের বিরুদ্ধে নাশকতার ষড়যন্ত্রের অভিযোগে দিল্লি থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ওইনাম ইবোচুবা সিংহ নামের ওই জঙ্গি মণিপুরের নিষিদ্ধ গোষ্ঠী কাংলেইপাক কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান । পুলিশ জানিয়েছে, সে সম্প্রতি দিল্লি এসেছিল নাশকতার ছক করতে। অগস্টের শুরুতেই ওইনামের ফোন ট্যাপ করে এই ষড়যন্ত্রের বিষয়ে জানতে পারে দিল্লি পুলিশের স্পেশাল সেল। এরপরই সতর্ক হয় তাঁরা । সম্প্রতি গোপন সূত্রে পুলিশ খবর পায় যে ওইনাম দিল্লিতে রয়েছে। ওই সময়ে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন্দ্র সিংহ ও দিল্লিতে থাকায় বাড়তি সতর্কতা নিয়েছিল পুলিশ। মঙ্গলবার দিল্লির কোটলা মুবারকপুর থেকে ওইনামকে গ্রেফতার করে পুলিশ ও কম্যান্ডোর দল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news