Breaking News
Home / TRENDING / আদিবাসী সম্প্রদায়ের সংস্কৃতি তুলে ধরতে উদ্যোগী হল ইসিএল

আদিবাসী সম্প্রদায়ের সংস্কৃতি তুলে ধরতে উদ্যোগী হল ইসিএল

ব্রজ বন্দ্যোপাধ্যায়, আসানসোল:

কাঁচা বাড়ির দেওয়ালে বিভিন্ন উৎসব অনুষ্ঠান পূজা-পার্বণের চিত্র তুলে ধরা আদিবাসী সম্প্রদায় মানুষের একটি বিশেষ ঐতিহ্য ও সংস্কৃতি । বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের মহিলারা তাদের এই কাঁচা বাড়ির দেয়ালের মধ্যে বিভিন্ন চিত্র ফুটিয়ে তোলেন । বিভিন্ন ধরনের নকশা কারুকার্য দেখা যায় আদিবাসীদের ঘরের দেওয়ালে। আর তাঁদের এই শিল্পকলাকে সামনে রেখেই এক অভিনব প্রতিযোগিতার আয়োজন করল ইসিএল ( ইস্টার্ন কোল ফিল্ড লিমিটেড) ।

তাঁদের সিএসআর তহবিল থেকে এই আয়োজন করা হয়েছিল। আদিবাসী প্রধান গ্রামগুলিতে তাঁরা আদিবাসীদের দেওয়ালে আঁকা বিভিন্ন চিত্রকলার উপর একটি প্রতিযোগিতার আয়োজন করেছিল। তাঁদের পক্ষ থেকে  বিভিন্ন আদিবাসী প্রধান গ্রামগুলি ঘুরে দেখে বেশ কিছু দেওয়ালে আঁকা শিল্পকলাকে তাঁরা প্রতিযোগিতার মাধ্যমে তুলে আনেন, এরপর তাঁদের মধ্য থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় নির্বাচন করা হয়।

পশ্চিম বর্ধমানের সালানপুর ব্লক এলাকার পশ্চিম প্রান্তে বহু আদিবাসী প্রধান গ্রাম রয়েছে। এই অঞ্চলে বহুকাল ধরেই এইসব আদিবাসী মানুষের বসবাস। এখনও তাঁদের সেই কাঁচা বাড়ি। গ্রাম্য পরিবেশ। আদিবাসী সংস্কৃতি কালচার লক্ষ্য করা যায়। আর সেই সব আদিবাসী প্রধান গ্রামের মানুষদের নিয়ে ইসিএলের এই উদ্যোগ বেশ সাড়া ফেলেছে। এই প্রতিযোগিতায় যাঁরা অংশ নিয়েছিলেন সেইসব আদিবাসী মানুষেরা জানিয়েছেন, বিভিন্ন সময় তাঁদের কাঁচা বাড়ির উপর নিজেদের হাতে আঁকা যেসব শিল্পকলা তাঁরা তুলে ধরেন বা ফুটিয়ে তোলেন তার উপর প্রতিযোগিতামূলক ব্যবস্থা এর আগে কোনদিন এই এলাকায় করা হয়নি । এই উদ্যোগে তাঁরা উৎসাহিত। তাদের এই শিল্পকলাকে প্রতিযোগিতার মধ্যে তুলে ধরে একটি বিশেষ মান্যতা দেওয়ার ব্যবস্থা করার জন‍্য তারা তাদের এই শিল্প সংস্কৃতি কে ধরে রাখতে আরও উৎসাহিত হবেন ।।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *