Breaking News
Home / TRENDING / হাবড়ায় ফের ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল এক জনের

হাবড়ায় ফের ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল এক জনের

নিজস্ব সংবাদদাতা:

ডেঙ্গি নামক শব্দটা আজ হাবড়া বাসীর আতঙ্কের কারন হয়ে উঠেছে। একের পর এক মৃত্যু এবং ডেঙ্গি জ্বর আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়েই চলেছে। এবার ডেঙ্গিতে মৃত্যু হল হাবড়া শহরের প্রাইমারী স্কুল শিক্ষক ধীমান কান্তি মল্লিকের (৪১)।

গত ২৩ তারিখ থেকে পরিবারের চারজন ডেঙ্গি জ্বরে আক্রান্ত হয়ে বারাসাতের একটি বেসরকারী নার্সিংহোমে চিকিৎসাধীন থাকে। ২৭ তারিখ তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরে আসলেও শিক্ষক ধীমান কান্তি মল্লিকের শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে। কলকাতার একটি নার্সিং হোমে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখান থেকে ফের অন্য একটি নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়। সেখানেই শুক্রবার দুপুর তিনটের সময় মৃত্যু হয় ওই শিক্ষকের। পরিবার অভিযোগ তোলে চিকিৎসার গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে তাঁর। তাছাড়া কয়েক ঘন্টার ভেতর দেহ কি করে পঁচে গেল তা প্রশ্ন তুললেন তারা। পরিবারের অভিযোগ, আগেই মারা গিয়েছিল, কিন্তু নার্সিংহোম কর্তৃপক্ষ তাঁদের কিছু বলেনি। শুধুমাত্র বিল বাড়ানোর জন্যই এমন হল। 

উল্লেখ্য, ওই এলাকার প্রত্যেক বাড়িতে ডেঙ্গি জ্বরে আক্রান্ত হয়েছেন। এমনকি এক বাড়িতে ১০ জন পর্যন্ত আছে আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ এলাকা বাসীর। সরকারী হাসপাতালের ওপর ভরসা হারিয়ে বেসরকারী জাগায় চিকিৎসা করাতে বাধ্য হয়েছেন তাঁরা। এমনকি বাড়িতে ডাক্তার এনে চিকিৎসা চলছে কিছু জনের। এলাকাবাসী হাবড়া পৌরসভার ওপর ক্ষোভ উগরে বলেন, পৌরসভার পক্ষ থেকে না জঙ্গল কাটে না মশা মারার ওষুধ ঠিক মত দেয়। ডেঙ্গি আটকাতে কোনো ব্যবস্থায় নেয়নি পৌরসভা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *