পার্থ কুশারী:
ফের কাটমানি নেওয়ার জন্য বিক্ষোভ। এবার ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর। বারুইপুর থানার অন্তর্গত বেলেগাছি গ্রাম পঞ্চায়েতের উত্তর বেলেগাছির উপপ্রধান সাইফুদ্দিন মোল্লার বাড়ি ঘিরে বিক্ষোভ।
এদিন বেলেগাছি গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার মানুষ হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিল করে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের অভিযোগ যেকোনো সরকারি প্রকল্পের জন্য ঘর থেকে শুরু করে বাথরুম খাস জমির পাট্টা নিতে গেলেও কাটমানি টাকা দিতে হয়। এখানেই থেমে নেই কাটমানি নিয়েছেন মিড ডে মিলের স্কুল থেকেও এমন টাই অভিযোগ এলাকার মানুষের। বেলেগাছি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাইফুদ্দিন মোল্লা ও তাঁর স্ত্রী পঞ্চায়েত সদস্য নুরবানু মোল্লা দিনের পর দিন কাটমানি নেন সব সরকারি প্রকল্প থেকে, তাই আজ কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভ।
ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা থাকায় বারুইপুর থানার বিরাট পুলিশ বাহিনী পৌঁছায়। কয়েক হাজার মানুষের বিক্ষোভ সামলাতে হিমশিম খেতে হয় বারইপুর থানার পুলিশকে। যদিও পঞ্চায়েত সদস্য নুরবানু মোল্লা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, আমি যদি কাটমানি নিতাম তাহলে মানুষ এত দিন চুপ ছিল কেন। আমি কোনো কাটমানি নিইনি আর আগামী দিনেও এই সব নেব না। এই বিক্ষোভের পেছনে বিরোধী দলের হাত রয়েছে বলে জানান তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news