ওয়েব ডেস্ক:
বৃহস্পতিবার ভোরে কোনা এক্সপ্রেসওয়েতে এক গ্যাস ট্যাঙ্কার এবং ট্রেলারের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর দুটি গাড়িতেই আগুন লেগে যায়। তীব্র আগুন ছড়িয়ে পড়ে গ্যাস ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় রেলের ওভারহেড তার ছিঁড়ে যায়। অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুটি বাহনের চালকের। আগুনে জখম হন এক ট্রাফিক সার্জেন্টও। দমকলের ৬টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই দুর্ঘটনার জেরে বহুক্ষণ বন্ধ থাকে কোনা এক্সপ্রেসওয়ে। দুর্ঘটনার জেরে বন্ধ করা হয় রেল পরিষেবাও।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news