Breaking News
Home / TRENDING / কোভিডে বাবা-মা হারানো সন্তানদের বিনামূল্যে ডিপ্লোমা কোর্স করাবে কলিঙ্গ আইআইটি

কোভিডে বাবা-মা হারানো সন্তানদের বিনামূল্যে ডিপ্লোমা কোর্স করাবে কলিঙ্গ আইআইটি

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

যেসব পড়ুয়ার বাবা-মা করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন, তাঁদেরকে বিনামূল্যে শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিল আইআইটি কলিঙ্গ। রবিবার আইআইটির এই উদ্যোগের কথা জানান, আইআইটির প্রতিষ্ঠাতা সদস্য তথা সাংসদ অচ্যুত সামন্ত।  

করোনা ভাইরাস অতিমারীর কারণে বাবা মাকে হারিয়ে অনাথ হয়েছেন বহু সন্তান। সেই সব সন্তানরা যোগ্যতার ভিত্তিতে আইআইটিতে ডিপ্লোমার কোর্সে ভর্তি হলে, তাঁদের পড়াশুনার খরচ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেবে বলে জানিয়েছে। এ প্রসঙ্গে অচ্যুত সামন্ত বলেন, “বাবা-মাকে হারিয়ে অনেক সন্তান পড়াশুনা থেকে বঞ্চিত না হয়। সেজন্য অল্প সময়ের বিভিন্ন ডিপ্লোমা কোর্সে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আইআইটিতে ভর্তির জন্য যোগ্যতা থাকতে হবে।”

এই সুযোগ পড়ুয়ারা পাবেন কেবলমাত্র দুটি শিক্ষাবর্ষের জন্য। ২০২০-২১ এবং ২০২১-২২ এই দুটি শিক্ষাবর্ষে আলাদা করে ভর্তি নেওয়া হবে ডিপ্লোমা কোর্স শেখানোর জন্য। তবে আর্থিক ভাবে দুর্বল পড়ুয়াদেরও কিছু সুযোগ সুবিধা দেওয়ার কথা জানানো হয়েছে। আইআইটির তরফে বলা হয়েছে, করোনা পরিস্থিতিতে এসসি, এসটি, বিপিএল তালিকাভুক্ত পড়ুয়াদের বিশেষ ছাড় দেওয়া হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *