Breaking News
Home / TRENDING / এবার প্রতারক ব্যাংক ম্যানেজার! এটিএম থেকে লোপাট ৫০ হাজার

এবার প্রতারক ব্যাংক ম্যানেজার! এটিএম থেকে লোপাট ৫০ হাজার

নিজস্ব সংবাদদাতা:

শহরে ফের এটিএম জালিয়াতি। এবার এক প্রক্তন সরকারি কর্মীর এটিএমের তথ্য জেনে তাঁর অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হল প্রায় ৫০ হাজার টাকা। নিজেকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজার পরিচয় দেয় প্রতারক। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত রাজা মহড়াকে।

গত ২ নভেম্বর ডানকুনির বাসিন্দা এক প্রাক্তন সরকারি কর্মী বিধাননগর সাইবার ক্রাইম থানাতে অভিযোগ করেন যে সল্টলেকে একটি কাজে আসার পর এক ব্যক্তি তাঁকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজার পরিচয় দিয়ে ফোন করে। তাঁর থেকে এটিএম-এর যাবতীয় তথ্য সংগ্রহ করে। তারপরেই অভিযোগকারীর ব্যাংক থেকে ৪৯হাজার ৯৭৯ টাকা উধাও হয়ে যায়।

অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে বীরভূম থেকে রাজা মহড়াকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত অত্যাধুনিক গেজেট উদ্ধার করে পুলিশ। আজ অভিযুক্তকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। রাজা আর কারও সঙ্গে প্রতারণা করেছে কিনা তাও তদন্ত করে দেখছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *