ওয়েব ডেস্ক
আজ ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হবে। শনিবারই কংগ্রেসের ৪ প্রার্থী রাহুল গাঁধীর সঙ্গে বৈঠক করেন। আজ ছত্তিশগড়ের বিধায়কমণ্ডলীর বৈঠকে যোগ দিতে রায়পুর যাবেন মল্লিকার্জুন খড়গে এবং পি এল পুণিয়া। সেখানেই ঘোষণা করা হবে মুখ্যমন্ত্রীর নাম। উল্লেখ্য, কংগ্রেস ৩ রাজ্যের বিধানসভা ভোটে ক্লিন জয় পেলেও মুখ্যমন্ত্রীর নাম তুলে ধরতে বেশ বেগ পেতে হচ্ছে দলকে। হাড্ডাহাড্ডির লড়াইয়ে জেতা মধ্য প্রদেশ থেকেও উঠে এসেছিল ২ হেভিওয়েট প্রার্থীর নাম। দিল্লিতে দফায় দফায় বৈঠক করে সেখানে উঠে আসে অভিজ্ঞ কমলনাথের নাম। রাজস্থানেও অশোক গেহলত ও সচিন পাইলটের টাগ অফ ওয়ারের ৩৯ ঘন্টার পর অশোক গেহলতের ভাগ্যে শিঁকে ছেড়ে। ছত্তিশগড়েও উঠে এসেছে ৪ জন ফাইনালিস্টের নাম। এবার মল্লিকার্জুন খড়গে পি এল পুণিয়ারা বিধায়কমণ্ডলীর বৈঠকের পর এদের মধ্যে থেকেই একজনের হাতে ছত্তিশগড়ের ভার তুলে দেবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news