ওয়েব ডেস্ক
আজ গাঁধী পরিবারের গড় রায়বরেলিতে প্রথমবার জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে রেল কোচ ফ্যাক্টরি গ্রাউন্ডে সভা করবেন তিনি। সেখানে অন্তত ২ লক্ষ জনসমাগম হওয়ার আশা করছে বিজেপি নেতৃত্ব। জনসভার পাশাপাশি প্রধানমন্ত্রী রায় বরেলিতে ১১০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন। এর আগে রায়বরেলিতে জনসভা করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। সেই সভায় বিপুল জনসমাগম হওয়ার পরই রায় বরেলিতে প্রধানমন্ত্রীর সভার সিদ্ধান্ত নেয় দল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news