পার্থ কুশারী:
কেরালায় কাজ করতে গিয়ে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল দুই ভাই সহ তিনজন। স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের মেহেরপুর এলাকার তিন তরতাজা যুবক অভাবের জ্বালায় কেরালায় কাজে করতে যায়। কয়েক মাস যাবৎ তাঁরা কাজ করছিল সেখানে। কিন্তু ১ সপ্তাহ আগে বাড়ি থেকে যুবকদের কাছে ফোন যায়, তারা যেন চাষের কাজের জন্য বাড়িতে ফিরে আসে। সেইমতো গত শনিবার বাড়িতে ফেরার টিকিট সেরে ফেলেছিল তারা। কিন্তু গ্রামের ছেলে বাড়ি ফেরার আগেই, তারা ঠিক করে তামিলনাড়ু বেড়িয়ে তারপরে তারা বাড়ি ফিরবে। সেইমতো তারা গত শুক্রবার তামিলনাড়ু বেড়াতে যায়।
বিভিন্ন জায়গা ঘুরে ফিরে শনিবার সকালে বাসে করে কেরালায় ফিরে আসার সময় মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে বাসটি পাশের খাদে উল্টে যায়। সেখানেই মারা যায় তিন তরতাজা যুবক। মৃতদের নাম মিঠুন পন্ডিত (২৯), তাঁর ভাই গৌরাঙ্গ পন্ডিত(২৩), অপর মৃত যুবকের নাম হীরালাল শিকারি(২৭)। তিন জন মৃত যুবকের বাড়ি পূর্ণচন্দ্রপুর শ্রীনারায়নপুর অঞ্চলের মেহেরপুর এলাকায়। আর কিছুক্ষণের মধ্যেই এদের মৃতদেহ এলাকায় পৌঁছবে। এলাকায় রয়েছে শোকের ছায়া।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news