ওয়েব ডেস্কঃ
নিখোঁজ হওয়ার ৩৬ ঘন্টা পর উদ্ধার হল ক্যাফে কফি ডে’র কর্ণধার বি জি সিদ্ধার্থের মৃত দেহ। বুধবার সকালে দক্ষিণ কন্নড় জেলার নেত্রবতী নদী থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
এদিন ম্যাঙ্গালুরুর বিধায়ক ইউটি খাদর বলেন, ” সোমবার রাত থেকে নিখোঁজ হওয়ার পর প্রায় ২০০ জন সিদ্ধার্থকে খুঁজতে শুরু করে। অবশেষে নেত্রবতী নদী থেকে তাঁর মৃতদেহ পাওয়া যায়। মৃতদেহটি শনাক্ত করতে পেরেছে সিদ্ধার্থের পরিচিতরা। তবে কীভাবে সিদ্ধার্থের মৃত্যু হয়েছে তা জানতে পারেনি পুলিশ। তদন্ত করতে নেমে সিদ্ধার্থের গাড়ি থেকে একটি সুইসাইড নোট পায় পুলিশ। তাতে লেখা, “অনেক চেষ্টা করেও লাভজনক একটি ব্যবসার মডেল তৈরি করতে পারলাম না। আমি ব্যর্থ। অনেক মানুষের বিশ্বাস ভঙ্গ করার জন্য আমায় ক্ষমা করবেন।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news