Breaking News
Home / TRENDING / উত্তরবঙ্গে বৃষ্টি কমার আভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর

উত্তরবঙ্গে বৃষ্টি কমার আভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গ থেকে সরতেই বৃষ্টির পরিমাণ কমতে শুরু করেছে উত্তরবঙ্গে। প্রবল বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে আপাতত নেই বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর (Alipore Weather Office)। মৌসুমী অক্ষরেখা চন্ডিগড়, আজমগড়, দুমকা ক্যানিং হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী অক্ষরেখা আরও দক্ষিণ-পূর্ব দিকে সরে যাবে। এর ফলে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। বিহারের রয়েছে একটি ঘূর্ণাবর্ত এর প্রভাবে বিহার সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলা মূলত পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে আগামী ৪৮ ঘন্টা।

কলকাতায় আংশিক মেঘলা আকাশ। আদ্রতা জনিত অস্বস্তি বাড়বে। দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৮.১ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৬ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কোচবিহার, আলিপুরদুয়ারে দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্ত বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে। শুক্রবার পর্যন্ত দার্জিলিং সহ ওপরের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে।

দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি কয়েকটি জেলায়। বীরভূম, মুর্শিদাবাদ সহ পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়াতে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। শুক্র-শনি বৃষ্টির সম্ভাবনা কম দক্ষিণবঙ্গেও।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *