Breaking News
Home / TRENDING / কেরলে বিজয়নের সরকারের বিরুদ্ধে অনাস্থা আনল কংগ্রেস

কেরলে বিজয়নের সরকারের বিরুদ্ধে অনাস্থা আনল কংগ্রেস

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

কেরলের সোনা পাচার কাণ্ডে পিনারাই বিজয়ন সরকারের বিরুদ্ধে বিধানসভায় অনাস্থা প্রস্তাব আনল কংগ্রেস। আজ  কংগ্রেস নেতা ভি ডি সাথীসন বলেন, সোনা পাচার কাণ্ডে জড়িত থাকার অভিযোগে পিনারাই বিজয়নের সরকারের বিরুদ্ধে আমরা বিধানসভায় অনাস্থা প্রস্তাব নিয়ে এসেছি। বিরোধী দলগুলিকে এই প্রস্তাবে সমর্থন জানাতে বলব।  

তিনি আরও বলেন, কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ দাবি করছে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে পদত্যাগ করতে হবে। তাঁর তার সরকারের উচ্চ পদস্থ আমরা যেভাবে সোনা পাচার কাণ্ডে জড়িত তাতে এই সরকারের নীরবতার বিরুদ্ধে আমরা অনাস্থা প্রস্তাব নিয়ে এসেছি। কেরল বিধানসভার ৬৩ ধারা অনুযায়ী আমরা স্পিকারকে এই অনাস্থা প্রস্তাব গ্রহণ করার আর্জি জানিয়েছে।

প্রসঙ্গত, ৫ জুলাই সংযুক্ত আরব আমিরশাহী থেকে পিনারাই বিজয়ন সরকারের এক আমলা তিরুবনন্তপুরম বিমানবন্দরে প্রায় ৩০ কেজি অবৈধ সোনাসহ ধরা পড়ে। যার মূল্য আনুমানিক ১৫ কোটি টাকা। এই সোনাগুলি পাচার করা হচ্ছিল বলে বিমানবন্দরে নিরাপত্তা কর্মীরা জানান।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *