চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
“আমার বিধায়ক পুত্র সহ আত্মীয়-পরিজনদের এনকাউন্টার করাতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।” শুক্রবার দুপুরে টুইট করে এমনটাই অভিযোগ করলেন ব্যারাকপুরের (Barrackpore) বিজেপি সাংসদ অর্জুন সিং। ঘটনায় প্রকাশ, এদিন বিজেপির সাংসদ অর্জুন সিংয়ের বাড়িতে কোনওরকম পরোয়ানা ছাড়াই পুলিশ অভিযানে যায়। সেই সময় সাংসদ তাঁর ভাটপাড়ার বাড়িতে ছিলেন না। তল্লাশি সংক্রান্ত কোনও নথি দেখাতে না পারায় অর্জুন সিংয়ের ছেলে তথা ভাটপাড়ার (Bhatpara) বিধায়ক পবন সিংয়ের সঙ্গে বাক-বিতণ্ডার জড়িয়ে পড়ে পুলিশ। পরে অবশ্য পুলিশ সম্পূর্ন ভিন্ন কথা জানায়। তাঁরা জানায়, ভাটপাড়া কো-অপারেটিভ ব্যাঙ্কে ২৫ কোটি টাকা কেলেঙ্কারির জন্যই পুলিশ তল্লাশি করতে গিয়েছিল। ওই ঋণ অর্জুন সিং (Arjun Singh) অনুমোদন করেছিলেন এবং তা পাপ্পুর অ্যাকাউন্টে গিয়েছিল। তিনি জানান যে তল্লাশি করতে নয়, নোটিশ দিতে গিয়েছিল পুলিশ। তৃণমূলের (TMC) দাবি পাপ্পু সিং অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ বিজেপি নেতা। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে অর্জুন সিংয়ের সঙ্গেই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে (BJP) যোগ দেন।
तिलमिलाई दीदी!
मैं अभी नदिया जिले में बीजेपी कार्यकर्ता की शोक सभा में आया हूँ, पता चला है कि मेरे घर पर फिर पुलिस पहुंची है।
पुलिस किसी तरह से मेरा, भाटपाड़ा से विधायक मेरे पुत्र व अन्य परिजनों का एनकाउंटर करने के फिराक में है।
दीदी, सत्ता जाने के डर से और कितना नीचे गिरेंगी? pic.twitter.com/05ObTggr3t
— Arjun Singh (@ArjunsinghWB) July 17, 2020
যখন এই ঘটনাটি ঘটে তখন অর্জুন সিং ছিলেন নদীয়া। গত বুধবার সেখান এক বিজেপি কর্মী খুন হন। দলের নির্দেশে এদিন সেখানে যান তিনি। নদিয়ায় থাকাকালীন ফোনে ভাটপাড়া থেকে পরিবার সূত্রে তিনি জানতে পারেন নোটিশ ছাড়াই সংসদের বাড়িতে পুলিশ তল্লাশিতে এসেছে। উদ্দেশ্য তাঁর বিধায়ক পুত্রের গ্রেফতারি। তারপর এই বিস্ফোরক অভিযোগ করে টুইট করেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ। একটি ভিডিও পোস্ট করেন তিনি। কোনওরকম নোটিশ ছাড়াই যখন তাঁর বাড়িতে পুলিশ গিয়েছিল সেই মুহূর্তটির ভিডিও পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরকে আক্রমণ করেন অর্জুন সিং। টুইটে তিনি লিখেছেন, “অস্থির হয়ে পড়েছেন দিদি! আমি সবেমাত্র নদিয়া জেলার একজন বিজেপি কর্মীর শোকসভায় এসেছি, এখানে এসে জানতে পারলাম পুলিশ আবার আমার বাড়িতে পৌঁছেছে। পুলিশ কোনওভাবে আমার মুখোমুখি হওয়ার চেষ্টা করছে, ভাটপাড়া থেকে বিধায়ক, আমার ছেলে এবং পরিবারের অন্যান্য সদস্যদের এনকাউন্টার করার চেষ্টা করছেন। দিদি, ক্ষমতা হারানোর ভয়ে আরও কতটা নীচে নামবেন ?” ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়িতে পুলিশি অভিযান নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন কৈলাস বিজয়বর্গীয়। সর্বভারতীয় বিজেপির তরফে বাংলার পর্যবেক্ষক কৈলাস টুইট করে লেখেন, “ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ি আজকেও ঘিরে ফেলেছিল পুলিশ। তাঁকে এবং তাঁর বিধায়ক পুত্রকে এনকাউন্টারের চেষ্টা হচ্ছে।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে কৈলাস লেখেন, “এই ঘটনা যদি ঘটে তাহলে তার পরিণাম হবে মারাত্মক।
पश्चिम बंगाल के बैरकपुर से भाजपा सांसद श्री @ArjunsinghWB जी के घर को आज फिर पुलिस ने घेर लिया! आशंका है कि पुलिस उनका और उनके विधायक पुत्र पवन सिंहजी का एनकाउंटर करना चाहती है।
ममताजी यदि पुलिस ने ऐसी कोई कोशिश भी की तो इसके परिणाम गंभीर होंगे।— Kailash Vijayvargiya (@KailashOnline) July 17, 2020
প্রসঙ্গত, বিজেপির অভিযোগ, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পরেই ব্যারাকপুরের সংসদ সদস্যকে নানা অছিলায় হেনস্থা করছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এই কাজে শাসক দলের অন্যতম হাতিয়ার হয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট (Barrackpore Police commissionerate)। সেই পুলিশ বাহিনী দিয়ে শুধু অর্জুন সিং নয়, তাঁর গোটা পরিবারকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তাঁর অনুপস্থিতিতে পুলিশ তাঁর বাড়িতে যাওয়ায় অর্জুন সিং অভিযোগ করেছেন, বিধায়ক পবন সিং সহ তাঁর পরিবারের অন্য সদস্যদের এনকাউন্টার করতে চান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news