Breaking News
Home / TRENDING / কেরলে বন্যায় মৃতদের শেষকৃত্য করতে জমি দান করলেন দিল্লির পাদ্রী

কেরলে বন্যায় মৃতদের শেষকৃত্য করতে জমি দান করলেন দিল্লির পাদ্রী

নিজস্ব সংবাদদাতা
কেরলে জল নামতে শুরু করার পর থেকেই জায়গায় জায়গায় ভেসে উঠছে দেহ। গলা পচা এই দেহগুলি শনাক্ত করে অন্ত্যেষ্টি করাই এখন সবথেকে বড় চ্যালেঞ্জ প্রশাসনের কাছে। কারন সারা রাজ্যে দাহ করা বা কবর দেওয়ার জন্য শুকনো জমি খুঁজে পাওয়া দুষ্কর। এই কাজে এগিয়ে এলেন এক পাদ্রী। রাজ্যের উঁচু এলাকা আদুরের আনন্দপল্লীর ‘হোলি ক্রসে’ তাঁর নিজের জমির ২৫ শতাংশ বন্যায় মৃতদের কবর দেওয়ার জন্য দান করলেন কুরুভিল্লা কুলাঞ্জিকোম্পিল স্যামুয়েল। বর্তমানে দিল্লিতে কর্মরত স্যামুয়েল সোশাল মিডিয়ায় লাইভ পোস্ট করার পর ফোন বেজেই চলেছে। স্যামুয়েল জানিয়েছেন, অনেকেই তাঁকে ধন্যবাদ জানিয়ে খবরের সত্যতা জানতে চেয়েছেন। তবে কেরল থেকে প্রিয়জনকে কবর দিতে চেয়ে কোনও ফোন এখনএ আসেনি। স্যামুয়েলের আশা, টেলি যোগাযোগ পরিষেবা চালু হলেই কবর দেওয়ার আবেদন আসবে তাঁর কাছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *