নিজস্ব সংবাদদাতা
কেরলের বন্যা ত্রানে ৫ কোটি টাকা দান করলএন দুবাইয়ের এক ব্যবসায়ী। ইউসুফ আলি নামের ওই ব্যবসায়ী ১ কোটি টাকা সরাসরি কেরলের মুখ্যমন্ত্রীর বন্যা ত্রাণ তহবিলে দান করবেন। বাকি ৪ কোটি টাকা চিকিৎসা পরিষেবা ও অন্যান্য সামগ্রীর জন্য দান করা হবে বলে জানিয়েছেন তিনি। ইউসুফ জানিয়েছেন, তিনি দুবাইয়ের ফাতিমা হেল্থকেয়ার সংস্থার সাহায্যে কেরলে চিকিৎসক ও প্যারামেডিক পাঠানোর ব্যবস্থা করছেন। এবিষয়ে কেরলের স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে কথাও বলেছেন তিনি। এছাড়াও দুবাইয়ের বেশ কয়েকজন ব্যবসায়ী কেরলে অর্থ সাহায্য পাঠানোর কথা জানিয়েছেন ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news