Breaking News
Home / TRENDING / বৃষ্টি থামার পর কেরলে এখন মহামারীর আশঙ্কা

বৃষ্টি থামার পর কেরলে এখন মহামারীর আশঙ্কা

নিজস্ব সংবাদদাতা
গত দুসপ্তাহ ধরে বৃষ্টির পর শনিবার কেরলে মেঘ সরিয়ে উঁকি দিয়েছে সূর্য। আবহাওয়া দফকরও জানিয়ে দিয়েছে আগামি কয়েকদিনে আর নতুন করে বৃষ্টির আশঙ্কা নেই। এতে স্থানীয় বাসিন্দাদের মুখে যেমন হাসি ফুটেছে, তেমনি কপালে ভাঁজ পড়েছে প্রশাসনিক আধিকারিকদের। প্রবল বন্যার জল কেরলের শহর ও গ্রামগুলি থেকে সরে গেলে সেইসব জায়গায় মহামারীর আশঙ্কা রয়েছে। ফলে এই মহামারী আটকাতেই এখন বৈঠকের পর বৈঠক করে যুদ্ধকালীন তৎপরতায় কাজে নামতে চাইছে প্রশাসন। জেলা ও ব্লক স্তরের আধিকারিকদের অবিলম্বে এলাকা পরিস্কার করার কাজে নামতে নির্দেশ দিয়েছেন কেরলের স্বাস্থ্য মন্ত্রী পি কে শৈলজা। শনিবার কেরলের বন্যা ত্রানে ৫০০ কোটি টাকার সাহায্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেরলের বহু জায়গায় রাস্তা ভেঙে গিয়েছে, বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত এবং পানীয় জল দূষিত হয়ে গিয়েছে। সব কাটিয়ে উঠে দাঁড়াতে বেশ কয়েক বছর সময় লাগবে বলে জানিয়েছেন অভিজ্ঞরা। প্রখ্যাত পরিবেশবিদ ভি এস বিজয়ন বলেন, এবারের ঘটনা থেকে শিক্ষা নিয়ে মানুষের পরিবেশ রক্ষায় মন দেওয়া উচিত। রাজনেতাদেরও ভোটব্যাঙ্কের কথা না ভেবে পরিবেশের রক্ষায় প্রকল্প শুরু করা উচিত। কেরলে বন্যায় এখনও পর্যন্ত ৩০০ও বেশী লোকের মৃত্যু হয়েছে। ৮ লক্ষেরও বেশী মানুষকে উদ্ধার করা হয়েছে ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *