Breaking News
Home / TRENDING / কেন্দ্রীয় বাহিনী : চাপ এবার মুখ্যমন্ত্রীর ঘরের ভেতর, জানুন বিস্তারিত

কেন্দ্রীয় বাহিনী : চাপ এবার মুখ্যমন্ত্রীর ঘরের ভেতর, জানুন বিস্তারিত

নীল বনিক

মমতা-সরকারের কর্মচারীরাই এবার বেঁকে বসলেন। প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকলে তাঁরা যে ভোট পরিচালনা করতে পারবেন না সেই কথা স্পষ্ট জানিয়ে দিলেন তাঁরা। কনফেডারেশান অফ স্টেট গভরমেন্ট এমপ্লয়মেন্টস ইউনিয়নের সদস্যরা আজ, মঙ্গলবার এই কথা জানিয়ে গেলেন কমিশানে। সংগঠনের সাধারন সম্পাদকের সাফ কথা, “রাজকুমার রায়ের স্মৃতি আমাদের টাটকা। তাই লোকসভা নির্বাচনে রাজকুমার রায়ের মর্মান্তিক পরিনতির পুনরাবৃত্তি আটকাতে আমরা, সরকারি কর্মচারীরা প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনী চাই।” পঞ্চায়েত ভোটে প্রিসাংডিং অফিসার রাজকুমার রায়ের রহস্যজনক মৃত্যুর স্মৃতি এখনও তাঁদের কাছে টাটকা। তাঁদের মতে, কমিশন রাজ্যের প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনী না দিলে সরকারি কর্মচারীদের নিরাপত্তার অভাব থাকবে। আর নিরাপত্তার অভাব হলে সরকারি কর্মচারীরা ভোট না করালে তার দায় কমিশনকেই নিতে হবে বলে জানান মলয় মুখোপাধ্যায়। তিনি বলেন, শুধুমাত্র দক্ষিণ দিনাজপুর জেলায় পাঁচ হাজার সরকারি কর্মচারী জানিয়েছেন, কেন্দ্রীয় বাহিনী না থাকলে ভোট করাতে যাবেন না। নিরাপত্তার অভাবে ভোট করানো না গেলে তার দায় সরকারি কর্মচারী সংগঠনগুলি নেবে না বলে জানান মলয় মুখোপাধ্যায়। এদিন কমিশনে সংগঠনের পক্ষ থেকে প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবি নিয়ে স্মারকলিপি জমা দেন তাঁরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *