মীরা সাহা
অকালে ঝরে গেল কুঁড়ি। মাত্র চোদ্দো বছরেই মারা গেল চেন্নাই সিটি এফসি–র তরুণ ফুটবলার কার্তিক। দলের উঠতি প্রতিভা ছিল কার্তিক। চেন্নাইয়ের অনূর্ধ্ব–১৫ দলের হয়ে নজর কেড়েছিলেন। ৩১ মার্চ হাসপাতালে অসুস্থতা নিয়ে ভর্তি হন। সেদিনই মারা যায় কার্তিক নামের ফুটবলার। তার মৃত্যুতে চেন্নাই শিবিরে শোকের ছায়া। নানা পজিশনে খেলতে পারত কার্তিক। তরুণ ইউটিলিটি ফুটবলার ছিল সে। কার্তিকের পরিবারের জন্য কিছু সাহায্য করার পরিকল্পনা নিচ্ছে চেন্নাই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news