Breaking News
Home / TRENDING / অমিত শাহর সোয়াইন ফ্লু, বিস্তারিত জানতে শুধু একটা ক্লিক

অমিত শাহর সোয়াইন ফ্লু, বিস্তারিত জানতে শুধু একটা ক্লিক

নীল রায়:

অসুস্থ বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। জ্বর নিয়ে তিনি ভর্তি হয়েছেন দিল্লির অল ইন্ডিয়া মেডিক্যাল সায়েন্সেস হাসপাতালে। বুধবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সূত্রের খবর, সোয়াইন ফ্লু হয়েছে তাঁর। এইমস সূত্রের খবর, বিজেপি সভাপতির অবস্থা আপাতত স্থিতিশীল। এদিন অমিত শাহ নিজেই ট্যুইট করে অসুস্থতার খবর জানান। পরে ফোনে তাঁর সঙ্গে কথা হয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের। আমিত শাহর দ্রুত আরোগ্য কামনা করে রাতেই ট্যুইট করেন রাজনাথ।

অন্যদিকে, বিজেপি সভাপতির অসুস্থতায় চিন্তায় কপালে ভাঁজ পড়ল বঙ্গ বিজেপির। রথযাত্রা বাতিল হওয়ার পরে এ দিনই দুপুরে কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন, দিলীপ ঘোষ, মুকুল রায়রা বিকল্প কর্মসূচি নিয়ে বৈঠক করেন। দিল্লি থেকে সবুজ সিগন্যাল পেয়ে সেখানেই ঠিক হয় আগামী ২০ জানুয়ারি থেকে পাঁচ দিন বাংলায় থাকবেন সর্বভারতীয় সভাপতি। মালদহ, সিউড়ি, ঝাড়গ্রাম-সহ মোট পাঁচটি জনসভা করার কথা ছিল তাঁর। মাঝে মাত্র তিনটে দিন। এর মধ্যে কি সুস্থ হয়ে যাবেন আমিত শাহ? না হলে হয়তো ফের অন্য কিছু ভাবতে হবে রাজ্যের নেতাদের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *