Breaking News
Home / TRENDING / স্পিকারের চিঠির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন শচীন পাইলট

স্পিকারের চিঠির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন শচীন পাইলট

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

স্পিকারের পাঠানোর নোটিশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিতে চলেছেন শচীন পাইলট (Sachin Pilot)। রাজস্থানের উপমুখ্যমন্ত্রী ও প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে তাঁর অপসারণের পর অশোক গেহলোট (Ashok Gehelot) শিবির তৎপরতা বাড়িয়েছে। কংগ্রেস শিবির থেকে যাতে শচীনের বিদায় নিশ্চিত করতে চান মুখ্যমন্ত্রী। তাই তড়িঘড়ি গিয়ে স্পিকার সিপি যোশীকে (CP Joshi) দিয়ে বিধায়ক পদ খারিজের প্রশ্ন তুলে চিঠি পাঠানো হয়েছে শচীন পাইলট সহ তাঁর অনুগামী ১৮ জন বিধায়ককে।

স্পিকার সি পি যোশী তাঁদের নোটিস পাঠিয়ে জানতে চেয়েছেন, কেন তাঁদের বিধায়ক পদ খারিজ করা হবে না। দু’দিনের মধ্যে ব্যাখ্যা দিতে হবে। নয়তো সচিনদের আইনি লড়াইয়ে যেতে হবে। সচিন কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভির সাহায্য চেয়েছিলেন। কিন্তু মনুসিঙ্ঘভি কংগ্রেস নেতৃত্বকেই আইনি পরামর্শ দিচ্ছেন। যাতে সচিনদের বিধায়ক পদ খারিজ হয়। সরকারও না পড়ে। কারণ শচীন পাইলট ও তাঁর অনুগামীদের বিধায়ক পদ হয়ে গেলে ২০০ আসন বিশিষ্ট রাজস্থান বিধানসভায় সংখ্যা গরিষ্ঠতা কমে এলে সুবিধা হবে অশোক গেহলোটের।

কিন্তু, গত কয়েকদিন ধরে শচীন পাইলটকে যেভাবে কংগ্রেসের শীর্ষ নেতারা আক্রমণ করেছেন তাতে ব্যতীত তিনি। ‌ তাই শচীন পাইলট বিধায়ক পদের বিষয়টি নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হচ্ছে। অশোক গেহলোট তাঁকে উপমুখ্যমন্ত্রী ও প্রদেশ কংগ্রেস (Congress) সভাপতির পদ থেকে সরাতে সফল হলেও, যাতে বিধায়ক পদ খারিজ করাতে না পারেন সে বিষয়ে যাবতীয় পদক্ষেপ নিতে শুরু করেছেন শচীন পাইলট। মরুশহরের রাজনীতিতে যে এখনও অনেক সমীকরণ বাকী, সে বিষয়ে একমত রাজনৈতিক মহল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *