ওয়েব ডেস্ক
৪০ ঘন্টা পার হয়ে গিয়েছে কিন্তু অমৃতসরের ভয়াবহ দুর্ঘটনার দায় নিয়ে চাপানোতর চলছেই। এদিকে, অভিসপ্ত ট্রেনটির চালকের শাস্তির দাবিতে রবিবার সকাল থেকে জোড়া ফটকের সামনে রেল লাইনে ধর্নায় বসেন মৃতের পরিজনেরা। এই ঘটনায় রেলের কোনও রকম দায় নেই বলে জানিয়ে দিয়েছেন ডিআরএম। এমনকি এই নিয়ে রেলের তরফে কোনওরকম তদন্ত করা হবে না বলেও জানিয়েছেন তিনি। অন্যদিকে, মৃত ৬১ জনের মধ্যে ৪০ জনের দেহ শনাক্ত করা গিয়েছে। অনেক দেহ এতটাই দুমড়ে মুচড়ে বিকৃত হয়ে গিয়েছে যে তাদের চেনা সম্ভব হচ্ছে না। উল্লেখ্য, দশেরার দিন অমৃতসরের জোড়া ফটকে রেল লাইনের ওপর দাঁড়িয়ে রাবণ দহন দেখছিলেন কয়েকশো লোক। সেসময় আচমকা লাইনে ট্রেন চলে এলে মৃত্যু হয় ৬১ জনের। আহত ৪০। অমৃতসরের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহ ৪ সপ্তাহের মধ্যে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news