নীল বণিক
প্রধানমন্ত্রীর সভা ঘিরে ব্যাপক উন্মাদনা জঙ্গল মহলের কৃষকদের মধ্যে। আগামি ১৬ই জুলাই পশ্চিম মেদিনীপুরে কৃষকদের জন্য সভা করবেন নরেন্দ্র মোদি। তাঁর সভাস্থলে ২ লক্ষ পর্যন্ত লোকের জায়গা রয়েছে। কিন্তু জঙ্গল মহলের পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিমমেদিনীপুর থেকে প্রায় সাড়ে ৪ লক্ষ কৃষক জমায়েত হবেন বলে রাজ্যের গোয়েন্দারা অনুমান করছেন। আর এই ৪ লক্ষ কৃষককের অনেকেই সভাস্থলে যেতে পারবেনা না। ফলে এত মানুষকে আইনের শাসনে রাখতে এখন খেকেই পরিকল্পনা করতে শুরু করেছে পুলিশ। কলকাতা পুলিশ তো বটেই আশপাশের জেলা থেকে পুলিশ যাবে প্রধানস্ত্রীর সভার দিন। শহরের প্রত্যেকটি রাস্তায় থাকবে পুলিশ পিকেট। গোটা শহরজুড়ে চলবে পুলিশ কুকুর দিয়ে তল্লাশি অভিযান। শহরের চারটি প্রাণ কেন্দ্রে থাকবে বম্ব স্কোয়াড। এছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় থাকবে পুলিশের ওয়াচ টাওয়ার। সভার স্থলের দুশো মিটারের আগে বসানো হবে সিসিটিভি। কন্ট্রোল রুম থেকে যাতে সভাস্থলে প্রবেশ করার আগে সবার গতিবিধি লক্ষ রাখা যায়। এছাড়াও ড্রোনের মাধ্যমে নজরদারিও করা হবে সভাস্থলের।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news