Breaking News
Home / TRENDING / দেশের একতা ও সংহতির জন্য নতুন পুরস্কার ঘোষণা করল মোদী সরকার

দেশের একতা ও সংহতির জন্য নতুন পুরস্কার ঘোষণা করল মোদী সরকার

ওয়েব ডেস্কঃ

 

দেশের একতা ও সংহতি রক্ষার জন্য নতুন পুরস্কার চালু করল মোদী সরকার। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, দেশের একতা ও সংহতি রক্ষার জন্য ‘সর্দার প্যাটেল ন্যাশনাল ইউনিটি অ্যাওয়ার্ড’ চালু করা হয়েছে। প্রতিবছর ৩১ অক্টোবর প্যাটেলের জন্মদিনের দিন এই পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হবে। সর্বোচ্চ পুরস্কার ভারতরত্ন, পদ্মভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী পুরস্কারের মতো এটিও প্রদান করবেন রাষ্ট্রপতি।

 

ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যাঁরা ভারতের একতা ও অখন্ডতা প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তাঁদেরকেই এই পুরস্কার দেওয়া হবে। এই পুরস্কারের জন্য একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে। সেই ওয়েবসাইটে রাজ্য সরকার ও অন্য মন্ত্রগুলিও পুরস্কারের জন্য কোন ব্যক্তিকে মনোনীত করতে পারবেন। এই পুরস্কারের জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিতে রাখা হয়েছে রাষ্ট্রপতি সচিব, ক্যাবিনেট সচিব, প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি, স্বরাষ্ট্র সচিব ও প্রধানমন্ত্রী মনোনীত তিনজন ব্যাক্তি।

 

তবে বিরোধীরা এই পুরস্কার নিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হয়েছে। তাঁদের দাবি, এমন গুরুত্বপূর্ণ একটি পুরস্কার ঘোষণা করার আগে সরকারের উচিত ছিল সর্বদলীয় বৈঠক ডেকে পরামর্শ নেওয়ার। তা না হলেও সংসদে অন্তত এ বিষয়ে আলোচনা করার অবশ্যই দরকার ছিল। কিন্তু তা না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সব নিজেরাই একতরফা ভাবে ঠিক করে নিলেন।

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *