ওয়েব ডেক্স :
কাশ্মীরের কুপওয়ারায় ফের জঙ্গিদের গুলিতে ৫ জন নিহত হলেন। নিহত হন সিআরপির এক ইন্সপেক্টর ও একজন জওয়ান, সেনাবাহিনীর দুই জওয়ান এবং জম্মু-কাশ্মীরের এক পুলিশ কর্মী। আহত হয়েছেন চারজন নিরাপত্তারক্ষী। তবে সংঘর্ষে ২ জন জঙ্গি নিহত হয়েছে বলে খবর।
শুক্রবার কাশ্মীরের কুপওয়ারা জেলার বাবাগুন্ড এলাকায় জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাছিল জম্মু কাশ্মীর রাজ্য পুলিশের এসওজি সিআরপির জওয়ান এবং সেনাবাহিনীর রাইফেলসের যৌথ বাহিনী। সেই সময় দুজন জঙ্গিকে তারা মাটিতে পড়ে থাকতে দেখে। সেনাবাহিনী মৃত ভেবে সামনে গেলে, তারা গুলি চালাতে শুরু করে। এর ফলে তারা পাঁচ জনকে হত্যা করেছে। তারপর পাল্টা জবাব দেয় সেনাও।
উলেক্ষ্য,একদিকে পাকিস্তান শান্তির বার্তা দিচ্ছে, অন্যদিকে তাদের আশ্রিত জঙ্গিদের গুলিতে প্রাণ দিচ্ছে ভারতীয় জওয়ানরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news