চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
জম্মু ও কাশ্মীরে ফের নিখোঁজ বিজেপি নেতা। বুধবার বিজেপি নেতা মেহরাজ দীন মল্লালকে উত্তর কাশ্মীরের ওয়াটারগাম থেকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পরিবার তরফে। কে বা কারা অপহরণ করল এখনও তা জানা যায়নি। বিজেপি নেতার খোঁজে তদন্ত শিরু করেছে সপোর থানার পুলিশ।
বর্তমানে ওয়াটারগাম মিউনিসিপ্যাল কমিটির সহ সভাপতি পদে রয়েছেন মেহরাজ। পরিবারের তরফে দাবি, কিছু অজ্ঞাতপরিচয় ব্যক্তি আজ সকালে তাঁকে ডেকে নিয়ে যান। তারপর থেকে কোনও যোগাযোগ করা যায়নি। ফোনও সুইচ অফ আসছে। শ্রীনগরের বিজেপি মুখপাত্র বলেন, মোল্লা দলের যুব মোর্চার নেতা ছিলেন। তাঁকে কোনও নিরাপত্তা কর্মী দেওয়া হয়নি।
তবে এই ঘটনায় উদ্বিগ্ন পুলিশের আধিকারিকরা। কারণ এক সপ্তাহ আগে বিজেপি নেতা শেখ ওয়াসিম বারী, তাঁর ভাই ও বাবাকে গুলি করে খুন করা হয়েছিল। তারপর ফের এক নিখোঁজ হওয়ার চিন্তা বাড়ছে প্রশাসনিক মহলে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news