নিজস্ব প্রতিবেদন:
জম্মু-কাশ্মীরে ইন্টারনেট পরিষেবা পুনরায় চালু করা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ। মঙ্গলবার তিনি বলেন, গত দু’মাস ধরে কাশ্মীরে ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল। ফলে জঙ্গি গোষ্ঠীরা সরাসরি কোনো সাহায্য পেত না। কিন্তু বেশ কয়েকদিন আগে ইন্টারনেট পরিষেবা চালু করার ফলে তাদের গতিবিধি বৃদ্ধি পেয়েছে।
তিনি আরও বলেন, কিছু ব্যক্তি কাশ্মীরে রাজনৈতিক ফায়দা তোলার জন্য ইন্টারনেট পরিষেবাকে হাতিয়ার করেছিল। কিন্তু এখন দেখা গেল সেটাই কাশ্মীরিদের জীবনে সুরক্ষার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এদিন তিনি কাশ্মীরের ডোডা ও কিসওয়ার জেলার ডেভলপমেন্ট এন্ড মনিটরিং কমিটির সঙ্গে একটি বৈঠক করেন। ওই বৈঠকে তিনি জঙ্গি কার্যকলাপ বন্ধ করতে ফের ইন্টারনেট পরিষেবা বন্ধের আর্জি জানান।
তাঁর মতে, কাশ্মীরে জঙ্গি কার্যকলাপের ফলে যেসব রাজনৈতিক দলের ফায়দা হয়, তারাই ইন্টারনেট পরিষেবা বন্ধ করার বিরোধিতা করেছে। একটু লক্ষ্য করলে দেখা যাবে, এই সব নেতারা গত ৩০ বছর ধরে মানুষকে ভয় দেখিয়ে এরা ভোটে জিতে আসছে। কারণ এইসব নেতার কাছে ভোট পাওয়ার মতো কোনো বিষয় নেই। ফলে মানুষের জীবনকে বাজি রেখে এরা ভোটে লড়ে।
মঙ্গলবার কাশ্মীরে জঙ্গিদের গুলিতে প্রাণ হারান ভিন্ন রাজ্যের ৬ জন শ্রমিক। জানা গিয়েছে, তারা প্রত্যেকেই পশ্চিমবঙ্গের বাসিন্দা। রুটি রুজির টানে সেখানে কাজ করতে গিয়েছিল। এই ৬ জনের মৃত্যুকে ঘিরে দের অশান্ত কাশ্মীর। জঙ্গিদের খোঁজে বিভিন্ন জায়গায় চলছে নাকা তল্লাশি। এমনকি বিভিন্ন জায়গায় যাতায়াত পরিসেবাও পুনরায় বন্ধ করা হয়েছে। যা নিয়ে ফের কিছুটা কোণঠাসা সরকার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news