Breaking News
Home / TRENDING / কালীপুজোর আগেই খুলছে দক্ষিণেশ্বরের স্কাইওয়াক

কালীপুজোর আগেই খুলছে দক্ষিণেশ্বরের স্কাইওয়াক

নিজস্ব সংবাদদাতা:

দক্ষিণেশ্বরের মন্দিরে আসা অগণিত ভক্তদের কথা মাথায় রেখে তৈরি হচ্ছে স্কাইওয়াক। এখান দিয়েই অগনিত ভক্ত দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিতে যেতে পারবেন। স্কাইওয়াক তৈরির কাজ শেষ। রঙের কাজ শেষের দিকে। আগামি ৫ নভেম্বর দক্ষিণেশ্বরের এই স্কাই ওয়াকের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার আগে এই স্কাইওয়াকের পরিকাঠামো, নিরাপত্তা সহ সব রকম বিষয় তদারকি করলেন রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তার সঙ্গে ছিলেন দক্ষিণেশ্বর মন্দিরের সাধারণ সম্পাদক কুশল চৌধুরী, কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা প্রমুখ। এই স্কাইওয়াক খোলা হলে দক্ষিণেশ্বরে দর্শনে যাওয়া মানুষের দুর্ভোগ অনেকটাই কমবে। একইসঙ্গে, স্কাইওয়াক ব্যবহার করলে পথ দুর্ঘটনাও নিয়ন্ত্রণে আনা যাবে বলে মনে করছেন স্থানীয়েরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *